ছত্রাক রোগ (সেপ্রোল্গেনিয়াসিস)

    আক্রান্ত মাছ

    রুই জাতীয় ও অন্যান্য চাষযোগ্য মাছ।

    রোগের লক্ষণ ও কারণ

    • • আক্রান্ত মাছের ক্ষতস্থানে তুলার মতো সাদা ছত্রাক দেখা যায়।
    • • পানির স্রোত কমে গেলে বা বদ্ধ জলাশয়, হ্যাচারি ট্যাংক ও অনিষিক্ত ডিমের আধিক্যে এই রোগ দ্রুত ছড়ায়।
    • • প্রাকৃতিক জলাশয়ে প্রায় ৯৮% মাছের ডিম এই রোগে ক্ষতিগ্রস্ত হতে পারে।
    • • সেপ্রোলেগনিয়া প্রজাতির ছত্রাক এ রোগের মূল কারণ।

    চিকিৎসা ও ঔষধ প্রয়োগ

    • • হ্যাচারির ডিম ২৫০ পিপিএম পরমালিন দিয়ে ধৌত করতে হবে।
    • • খাঁচা বা পেনে চাষকৃত আক্রান্ত মাছকে ৩-৫% ফরমালিন দিয়ে ২-৩ মিনিট গোসল করাতে হবে।
    • • বিকল্প হিসেবে ৫% লবণ পানিতেও গোসল দেওয়া যেতে পারে।

    প্রতিরোধ ব্যবস্থা

    • • হ্যাচারির যন্ত্রপাতি ও ট্যাংক পরিষ্কার করার পর ১০% ফরমালিন পানি দিয়ে ধৌত করতে হবে।
    • • অনিষিক্ত ও মৃত ডিম অবিলম্বে সরিয়ে ফেলতে হবে এবং অতিরিক্ত খাবার দেওয়া বন্ধ রাখতে হবে।